ইসলামপুর :——-–
চন্দ্রযান -3 ক্যামেরার ডিজাইন করেছেন অনুজ নন্দী। তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে আশ্রম পাড়া এলাকায়। চন্দ্রযান তার লক্ষ্যে যাত্রা শুরু করতেই এ খবর ছড়িয়ে পড়ে ইসলামপুরে। খুশির হাওয়া পরিবারের লোকজনদের পাশাপাশি গোটা শহর জুড়ে। অনুজের সাফল্যে খুশি নন্দী পরিবার।

