চিকিৎসার গাফিলতির কারণে এক গর্ভবতী মহিলার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল। মৃত গর্ভবর্তীর নাম তৃপ্তি সরকার ( দেবসর্মা)৷ বাড়ি কালিয়াগঞ্জ ব্লকের মহিনগর গ্রামে। পরিবারের লোকেদের অভিযোগ বুধবার সকাল ৮ টা নাগাদ প্রসব জন্ত্রনা নিয়ে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় গর্ভবর্তী মহিলাকে। প্রথম দিকে সব ঠিক থাকলে বিকালের পড় থেকে চিকিৎসকের দেখা পাওয়া যায়নি! যদি আয়া মাসিদের এবং নার্সদের জানানো হলে পরিবারের লোকেদের সাথে দুর্ব্যবহার এবং বাইরে বের করে দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেখা নেই কোন চিকিৎসকের সকাল ডিউটি ছিল চিকিৎসক রঞ্জনা ঝায়ের। কিন্তু তিনি গর্ভবর্তী মহিলাকে না দেখে তিনি রেস্ট রুমে বসে মোবাইল ঘাটছিলেন। সকালের পড় থেকেই গর্ভবর্তী মহিলার শারীরিক অবস্থা অবনতি হতে থাকে আচঙ্কায়।চিকিৎসককে ডেকে আনা হতে তরিঘড়ি অক্সিজেন দেওয়া হলে কিছু সময়ের মধ্যে সব শেষ নবজাতক শিশু ভূমি পৃষ্ট হবার আগের মায়ের সাথেই শেষ হয়ে যায়।বিষটি জানাজানি হতেই হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করে রোগীর আত্মীয় পরিজনেনা। এরফলে উত্তেজনা ছড়ায় ,ছুটে আসে কালিয়াগঞ্জ থানার আইসি সহ বিশাল পুলিশ ও হাসপাতাল সুপার জয়দের রায়। পড়ে পুলিশ ও সুপারের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরিবারের তরফে চিকিৎসকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানান মৃত গর্ভবর্তীর আত্নীয়রা।পড়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাপাতালে পাঠায়।এদিকে চিকিৎসক রঞ্জনা ঝা নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।

