কোচবিহার :- মেখলিগঞ্জের বাগডোকরা ফুলকাডাবরী অঞ্চলের সাগরীরা রায় প্রসব যন্ত্রণা নিয়ে শনিবার দুপুর ১টা নাগাদ মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি হয় এবং রাত ৮টাই ওই প্রসুতি মা এক ফুটফুটে ছেলে সন্তান জন্ম দেন। পরিবারের অভিযোগ রাত ১২টা সাগরীকা সুস্থ্য থাকলেও সমস্যা তৈরী হয় রাত ২টার পরেই। হঠাৎ করে ওই প্রসুতি মায়ের ব্লিডিং শুরু হয়। অভিযোগ সেই সময় প্রসুতি কক্ষে থাকা সিস্টার কে ডাকা হলেও কোন প্রকার কর্নপাত করেন। এরপর অবস্থার অবনতি হতে থাকে। ওই প্রসুতি মায়ের শ্বাসকষ্ট শুরু হয়। পরে নার্স এসে অক্সিজেন লাগানোর চেষ্টা করলে তার মৃত্যু হয় বলে অভিযোগ।
এই ঘটনা জানার পরেই পরিবারের লোকজনেরা ক্ষোভে ফেটে পড়েন। দীর্ঘক্ষন হাসপাতালে ভিতরে চলে বিক্ষোভ। পরে পুলিশ পরিস্থিতি সালাম দেয়। যদিও এ বিষয়ে মেখলিগঞ্জে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো বক্তব্য দিতে রাজি হননি এমন কি পরবর্তীতে ভিতরে সাংবাদিকদেরও ঢুকতে দেওয়া হয়নি

