ছাত্রীকে দিয়ে জুতা পরিষ্কার করানোর অভিযোগ ঘিরে উত্তেজনা । দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার লস্করপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

হিলি:— প্রাথমিক স্কুলে এক ছাত্রীকে দিয়ে জুতা পরিষ্কার করানোর অভিযোগ ঘিরে উত্তেজনা । শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার লস্করপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা । ঘটনার পর অভিযুক্ত এক শিক্ষিকার শাস্তির দাবিতে স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখান অভিভাবকরা । যদিও নিজের দোষ একপ্রকার শিকার করে নিয়েছেন অভিযুক্ত শিক্ষিকা । পাশাপাশি আগামীতে এমন ঘটনা ঘটবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি । এদিকে ঘটনার খবর পেয়ে স্কুলে পৌঁছায় বিদ্যালয় পরিদর্শক করণের প্রতিনিধি সহ পুলিশ ও পঞ্চায়েত সদস্য। ঘটনা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বার্তা দেওয়া হয়েছে আধিকারিকদের তরফে ।

স্কুল সূত্রের খবর, শুক্রবার বিকেলে ছুটির আগে লস্করপুর প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষিকার জুতোয় চতুর্থ শ্রেণর এক ছাত্রী পা দে । যার ফলে মল লেগে জুতো পড়ার অনুপযুক্ত হয়ে ওঠে । যে কারণেই ওই ছাত্রীকে জুতা পরিষ্কার করতে বলেছিলেন । ছাত্রী জুতো পরিস্কার করে বাড়ি গিয়ে বিষয়টি তার পরিবারে বলতেই ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন বিদ্যালয়ে বিক্ষোভ দেখান তার পরিবার সহ অন্যান্য অভিভাবকরা । ঘটনার খবর পেয়ে স্কুলে পৌঁছায় হিলি থানার পুলিশ ও হিলি স্কুল পরিদর্শকের প্রতিনিধিরা। প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঘটনার বিচার চেয়ে অভিযুক্ত শিক্ষিকার শাস্তি চেয়েছেন ছাত্রীর মা মেমেবুবা খাতুন। তিনি বলেন, এমন ঘটনা কখোনই কাম্য নয় ।

অভিযুক্ত শিক্ষিকা ত্রিনয়নী সাহা কুণ্ডূ জানিয়েছেন, মলে পা দিয়ে তার জুতো নোংরা করেছিল ওই ছাত্রী । যে কারণেই তিনি তা পরিস্কার করিয়েছেন । নিজের ভুলের জন্য তিনি অনুতপ্ত , এবং আগামীতে এমন ঘটনা ঘটবে না বলেও আশ্বাস দিয়েছেন শিক্ষিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *