জমি কান্ডে এবার পুলিশের জালে ফুলবাড়ির চুটকি

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

শিলিগুড়ি:-

দেবাশিস প্রামানিক,গৌতম গোস্বামীর পর এবার সরকারী জমি কেনাবেচার দায়ে গ্রেফতার তৃনমুল নেতা মহম্মদ আহিদ ওরফে চুটকি।ধৃত ব্যাক্তি তৃনমুলের সক্রিয় কর্মি হিসেবে পরিচিত।ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকা থেকে সরকারী জমি দখল সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক অভিযোগ জমা পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে।লোকসভা নির্বাচন সম্পন্ন হতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হয় জমি মাফিয়াদের ধরপাকর।নকল নথী বানিয়ে সরকারী জমি কেনাবেচার অভিযোগে গ্রেফতার করা হয় ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক সভাপতি দেবাশীষ প্রামানিক সহ সভাপতি গৌতম গোস্বামীকে।এবার সেই একই অভিযোগে গত সোমবার রাত্রে গ্রেফতার করা হয় ফুলবাড়ির দাপুটে তৃনমুল নেতা মহম্মদ আহিদ ওরফে চুটকিকে।জানাগেছে তার এক সঙ্গি নাসির আহমেদকে।ধৃতদের মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।তদন্তের স্বার্থে ১০দিনের পুলিশী রিমান্ডের আবেদন জানানো হবে।তবে তিনি কোন অবৈধ কাজ করেননি।তাকে ফাসানো হচ্ছে বলেই মন্ত্যব্য করেন অভিযুক্ত মহম্মদ আহিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *