জমি জটের কারণে পশ্চিমবঙ্গে যে ৬১ রেল প্রকল্প আটকে রয়েছে তার মধ্যে ১ টি প্রকল্প হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থেকে দক্ষিন দিনাজপুর জেলার বুনিয়াদপুর পর্যন্ত রেল পথের প্রকল্প।জমি জটের সমস্যা সমাধানের জন্য সম্প্রিতি রেলমন্ত্রী বাংলার মূখ্যমন্ত্রীকে সিঠি দিয়েছেন।ফলে নতুন করে আসার আলো দেখতে পাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা।উন্নয়নের স্বার্থে রেলমন্ত্রীর আবেদনে সারা দিয়ে রাজ্য সরকার এগিয়ে আসুক ব্যাবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষদের দাবি। কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর রেল পথে যোগাযোগ হলে অনেকটা সুবিধা হবে দুই দিনাজপুরের সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের।এই রেল পথের জন্য জমি চিহ্নিত করণের কাজ সম্পন্ন হয়েছে।কালিয়াগঞ্জের শ্রীমতি নদীর উপরে ব্রিজের পিলারের কিছু কাজও হয়ে যা এখনো দারিয়ে রয়েছে সেই অবস্থাতেই।এখোন দেখার বিষয় রেলমন্ত্রীর আবেদনে কতটা কার্যকরী হল রেল প্রকল্প গুলির। না যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় থাকবে।

