জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচ মহিলা সহ জখম ২০ জন

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

। ঘটনাটি ঘটেছে চোপড়া ব্লকের ফাগুগছ গ্রামে।এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।আহতদের চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছে।চারজনের আঘাত গুরুতর থাকায় তাদের শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ পৌছেছে।বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

সূত্রের খবর,চোপড়া ব্লকের ফাগুগছ গ্রামের ৪২ শতক চাবাগানের দখল নিয়ে দীর্ঘদিন যাবদ নূর আলমের সঙ্গে মজিরুদ্দিনের বিবাদ চলছিল। সেই বিবাদ আদালত পর্যন্ত গড়ায়। দুই পক্ষই বিতর্কিত জমির একাংশ ভোগ দখল করে আসছে। শনিবার সকালে একে অপরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে সংঘর্ষ বাধে।সংঘর্ষে নূর আলমের ১০ জন গুরুতর জখম হন।অন্যদিকে মজিরুদ্দিনের ১০ থেকে ১২ জন জখম হয়েছেন।লাঠি, ধারালো অস্ত্রের আঘাতে আরা আহত হয়েছেন।এই ঘটনায় ফাগুগছ গ্রামে উত্তেজনার সৃষ্টি হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার পুলিশ।আহতদের চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য আনা হয়েছে।চারজনের আঘাত গুরুতর থাকায় তাদের শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *