মানিকচক :————জল নিকাশী ব্যবস্থা নিয়ে বিক্ষোভে সামিল মানিকচক ব্লক বিজেপি নেতৃত্ব।জল নিকাশী ব্যবস্থার না থাকায় নাজেহাল সাধারণ মানুষ।হাঁটু জলে থৈ থৈ অবস্থা মালদার মানিকচকের মথুরাপুর চৌরঙ্গী মোড় এলাকা।গোটা ঘটনায় শাষক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতৃত্ব।তোলাবাজি কাটমানি ইশু টেনে তৃণমূলকে আক্রমণ বিজেপির।পাল্টা আক্রমন তৃণমূলের।নিকাশি ব্যবস্থা দ্রুত করা হক দাবি তুলছেন স্থানীয় মানুষও।মানিকচকের মথুরাপুর চৌরঙ্গী মোড় এক নজরে দেখলে মনে হবে কোন ডোবা।
মঙ্গলবার দুপুর নাগাদ দ্রুত নিকাশী ব্যবস্থার দাবি পথ অবরোধ করে জোরদার বিক্ষোভ প্রর্দশন করেন মানিকচক ব্লক বিজেপি নেতৃত্ব।উপস্থিত ছিলেন দক্ষিন মালদা সাংগঠনিক বিজেপি সাধারণ সম্পাদক গৌর চন্দ্র মন্ডল,মালদা জেলা যুব মোর্চা সহ সভাপতি সুভাষ যাদব,মানিকচক ব্লক বিজেপি মন্ডল সভাপতি বিশ্বজিৎ মন্ডল, সহ অনান্যরা।নিকাশী ব্যবস্থার দাবিতে দীর্ঘক্ষন ধরে চলে বিক্ষোভ।খবর পেয়ে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ বাহিনী।দীর্ঘক্ষন ধরে চলা বিক্ষোভের জেরে আটকে পরে বহু যানবাহন।

