জাদু খেলা দেখানোর ছলে গ্রামবাসীদের সর্বস্ব লুঠের পাশাপাশি এক গৃহবধূকেও নিয়ে পালালো এক জাদুকর

উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দেশ বিদেশ রাজ্য

গত সাত দিন ধরে সাহাপুর গ্রাম পঞ্চায়েতের শান্তিপুর এলাকায় আসর বসিয়েছিল রাকেশ পাহাড়ি (২৫) নামে এক যুবক। সাইকেলে খেলা দেখানোর পাশাপাশি বিভিন্ন ধরনের ভেলকি কলাকৌশলের সাথে জাদুখেলা দেখাচ্ছিলো সে। গ্রামবাসীদের ভরসা জুগিয়ে ছিল সে। গোটা গ্রামের অধিকাংশ গৃহবধূদের বিশ্বাস জুগিয়ে ছিল। আর এই সুযোগ নিয়ে জাদু খেলার ছলে কারোর কানের দুল, কারো সোনার হাতের বালা, নাকের দুল, আংটি চুরি করে সে।শুধু কি তাই গ্রামেরই এক অষ্টাদশী গৃহবধূর মনও চুরি করে সে। এরপরই গৃহবধূকে ও চুরি করা গহনা নিয়ে চম্পট দেয় সে। ঘটনাটি জানাজানি হতেই গ্রামবাসীরা পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাড়ির একমাত্র স্ত্রীকে হারিয়ে মাথায় হাত পড়েছে স্বামী প্রসেনজিৎ রায়ের। তিনি বলেন, গ্রামে সাইকেল খেলা দেখানোর পাশাপাশি বিভিন্ন ধরনের কলা কৌশল দেখাচ্ছিলো এই যুবক। অধিকাংশ মানুষই ওই যুবকের ভেলকিতে পড়ে বিশ্বাস করে নিয়েছিলেন। কাউকে বলেছিল সোনা ডবল করে দিবে, আবার কাউকে বলেছিল প্রচুর টাকা পয়সা হবে। এই ভাবেই অনেকের টাকা ও সোনার অলংকার হাতিয়েছে অভিযুক্ত যুবক । এরই মধ্যে আমার স্ত্রী খুশির রায়ের সঙ্গে যে ওর সম্পর্ক তৈরি করে। সুযোগ বুঝে স্ত্রীসহ গ্রামবাসীদের সোনা, টাকা নিয়ে চম্পট দিয়েছে ওই জাদুকর। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *