জিআই বুঝলেই মুঠোয় ডায়াবেটিস!

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

কিছু শর্করাযুক্ত খাদ্য রয়েছে যেগুলি খেলেই রক্তে দ্রুত সুগার বাড়ে। আবার বেশ কিছু শর্করাযুক্ত খাদ্য রয়েছে, যা রক্তে সুগারের মাত্রা বাড়ায় ধীরেসুস্থে। ডায়াবেটিস রোগীর রক্তে সুগারের মাত্রা দ্রুত ওঠানামা করলে তা অত্যন্ত বিপজ্জনক হতে পারে।
সেক্ষেত্রে বাড়তি সুগারকে শরীর কাজে লাগাতে পারে না। অতিরিক্ত সুগার জমা হয়ে শরীরের বিভিন্ন রক্তবাহী নালীতে। এমনকী ক্ষতি হয় স্নায়ুরও।
নিয়মিত এইভাবে বেনিয়ম হতে থাকলে অকালে দেখা দিতে পারে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, কিডনির অসুখের মতো সমস্যা।
হার্টের রক্তবাহী ধমনীও ক্রমশ শক্ত ও অনমনীয় হয়ে যেতে পারে। এর ফলে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ে।
প্রশ্ন হল, কীভাবে বোঝা যাবে কোন খাদ্য দ্রুত রক্তে সুগার বাড়ায় আর কোন খাদ্য মন্থরগতিতে?
উত্তর হল—বোঝা খুবই সোজা।
যে খাদ্যের গ্লাইসেমিক ইনডেক্স বা জি.আই যত বেশি, সেই খাদ্য তত দ্রুত রক্তে সুগারের মাত্রা বাড়ায়। আর যে খাদ্যের জি.আই মধ্যম মানের বা কম, তারা রক্তে সুগারের মাত্রা বাড়ায় মন্দগতিতে।
অতএব— লো জি.আই ফুড (৫৫ বা তার কম) ডায়াবেটিসের রোগীদের জন্য‌ স্বাস্থ্যকর খাদ্য।
আর হাই জিআই ফুড (৭০ বা তার বেশি) ডায়াবেটিসে অত্যন্ত ক্ষতিকর।
এমনই কিছু লো জিআই এবং হাই জিআই খাদ্যের তালিকা একটি চার্টের আকারে তুলে দেওয়া হল।
ফলে রোগী নিজেই বুঝতে পারবেন, কোন ধরনের খাদ্যকে তিনি প্রাধান্য দেবেন আর কোন ধরনের খাদ্য তাঁর খাওয়া উচিত হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *