জেলার সভাপতি কখনোই চেয়ারম্যান কে তার পর থেকে পদত্যাগ করতে বলতে পারে না । রাজ্যের মুখ্যমন্ত্রী অথবা রাজ্য নেতৃত্ব যদি নির্দেশ দেয় তাহলে আমি তৎক্ষণাৎ পদত্যাগ করে দেবো । এমনটাই বললেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

কোচবিহার:- জেলার সভাপতি কখনোই চেয়ারম্যান কে তার পর থেকে পদত্যাগ করতে বলতে পারে না । রাজ্যের মুখ্যমন্ত্রী অথবা রাজ্য নেতৃত্ব যদি নির্দেশ দেয় তাহলে আমি তৎক্ষণাৎ পদত্যাগ করে দেবো । এমনটাই বললেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ । ইতিমধ্যে বেশকিছু পৌরসভা রদবদল হয়েছে। গতকালই তুফানগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান তনু সেন তিনি তার পদ থেকে পদত্যাগ করেন । এরপরেই জোর চর্চা শুরু হয় কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কে নিয়ে । তাকেও পদত্যাগ করতে বলা হয়েছে এমটাই গুঞ্জন শুরু হয় । একটি চিঠিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে চিঠিতে রবীন্দ্রনাথ ঘোষের নাম রয়েছে ।সেই চিঠি জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক রবীন্দ্রনাথ ঘোষ কে পাঠিয়ে পদ ত্যাগ করার কথা বলেছেন । সেই কথা স্বীকার করেছে চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তবে তিনি আজ সাংবাদিক সম্মেলন করে বলেন, আমি নিজে ২২ বছর জেলা সভাপতি ছিলাম । জেলা সভাপতি কোনরকম এক্তিয়ার নেই চেয়ারম্যান কে পদ ত্যাগ করার কথা বলার । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে আমকে চেয়ারম্যান করা হয়েছে । তিনি যদি বলেন তার নির্দেশ আসলে সেই মতে আমি তাহলে সাথে সাথেই পদ ত্যাগ করে দেব ।আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ।এক সময় আমার কয়েকজন মিলে জেলায় দল তৈরি করেছিলাম । তিনি যদি বিষ খেয়ে আত্মহত্যা করার কথা বলেন তাহলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব । গুলিতে খেতে বলল গুলি খাব ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *