দক্ষিণ দিনাজপুর :- ————-
Legal Services Authority act 1987 মাধ্যমে সাধারণ মানুষরা কিভাবে আইনি সাহায্য পাবে সেই বিষয়ে আলোকপাত করা হলো,
শিশুদের সু সাস্থ্য , পরিস্কার পরিচ্ছন্নতা , বাল্য বিবাহ, কুসংস্কার , শিশুশ্রম, যৌন নির্যাতন,মানব পাচার, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা আলোচনা করা, ডেঙ্গু সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হলো।
৯ ই সেপ্টেম্বর ২০২৩ লোক আদালতের মাধ্যমে কি কি সুবিধা পেতে পারেন, সেই বিষয়ে আলোকপাত করা হলো।
দাম্পত্য কলহ, পারিবারিক বিবাদ, সম্পত্তি সংক্রান্ত বিরোধ , দুর্ঘটনা জনিত ক্ষতিপূরণ দাবি , বীমা ও ঋণ সংক্রান্ত বিরোধ প্রভৃতি দেওয়ানী মামলার বিচার হয় এবং কম খরচে দ্রুত নিষ্পত্তির সম্ভাবনা থাকে।
বিভিন্ন ফৌজদারি মামলা মীমাংসা যোগ্য , সেগুলো লোক আদালতে পাঠানো যায় ।
মামলা রুজু হয়নি এমন যেকোনো বিবাদ লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয় । যেমন : – ব্যাঙ্ক লোন, টেলিফোন বিল, ফাইনান্স কম্পানির বিবাদ ইত্যাদি ।
( Pre- Litigation )
এখানে আদালতের বাহিরে আপোষ মীমাংসা ও মধ্যস্ততার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হয়।
লোক আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল হয় না।
বিশেষ করে লোক আদালতে মামলার মীমাংসা না হলে বিবাদমান পক্ষ সাধারণ আদালতে মামলা করতে পারে ।
কিভাবে লোক আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তি করা যাবে, বিস্তারিত জানতে বিকল্প বিবাদ নিষ্পত্তি কেন্দ্র ( জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ) বালুরঘাট কোর্ট চত্বর , দক্ষিণ দিনাজপুর,
এবং
মহকুমা আইনি পরিষেবা কমিটি , গঙ্গারামপুর মহকুমা আদালত বুনিয়াদপুর এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হলো
উপস্থিত ছিলেন –
আরতি এক্কা – সম্পাদিকা, স্বনির দল
: আয়োজক :
GOLAM RABBANI
( PLV )
District Legal Services Authority,
Dakshin Dinajpur

