জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে গঙ্গারামপুর ফুলবাড়ী ও গঙ্গারামপুর হাইরোড এলাকায় বালি পাথর রাস্তার পাশে যেন না থাকে সে বিষয়ে মানুষজনকে সচেতন করলেন উপস্থিত ট্রাফিক পুলিশ পুলিসের ডিএসপি, থানার আইসি ,ওসি সহ আরো অনেকেই গঙ্গারামপুর

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর থানার ফুলবাড়ি এলাকায় রাস্তার উপরে থাকা ইট, বালি,পাথর,রেখে যেন কোন দুর্ঘটনা না ঘটে তার জন্য তারা এলাকার সকলকে বুঝান।সেখানে ডিএসপি ট্রাফিক,গঙ্গারামপুর থানার আইসি, ফুলবাড়ি ও গঙ্গারামপুর এর ট্রাফিক ওসি সহ আরো অনেকেই সেখানেই উপস্থিত ছিলেন। জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলাজুড়ে রাস্তার পাশে জমা করা ইট,বালি,পাথর,রাখার ফলে পথ দুর্ঘটনা ঘটে চলেছে।সেই দুর্ঘটনা কমাতে জেলার বিভিন্ন ট্রাফিক পুলিশের ডিএসপি,বিভিন্ন থানার আইসি,ওসিদের নিদেশ দেন যে,রাস্তার দুপাশে কোন রকম ইট,বালি,পাথর যেন না থাকে তার জন্য অভিযানে নামতে।সেই লক্ষ্যেই বৃহস্পতিবার বিকেলে ফুলবাড়ীর পাশাপাশি গঙ্গারামপুর বিভিন্ন জায়গা পরিদর্শন করেন ট্রাফিক পুলিশের ডিএসপি বিল্ল মঙ্গল সাহা ,গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র,গঙ্গারামপুরে ট্রাফিক ওসি রঞ্জিত দাস, অফিসার জয়দীপ পাল সহ আরো অনেকেই বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। তার এলাকার বাসিন্দাদের জানিয়ে দেন, কোনভাবেই যেন এই নিয়মের ব্যাতিক্রম করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ডিএসপি ট্রাফিক বিল্ল মঙ্গল সাহা জানিয়েছেন, দুর্ঘটনা কমানোর জন্য জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা অভিযান।মানুষজনকে সচেতন করা হলো। তারা যদি নিয়ম পালন না করেন তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জেলা পুলিশ সুপারের নির্দেশে ট্রাফিক পুলিশের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *