ঝড় এবং শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের জন্য আবেদন নিয়ে তপনের ADA-র দ্বারস্থ তৃণমূল কিষাণ ক্ষেতমজদুর সংগঠনের নেতৃত্বরা।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রাজ্য

সোমবার তপন কৃষি দপ্তরে হাজির হন তৃণমূল কিষাণ ক্ষেতমজদুর সংগঠনের নেতৃত্বরা। তপন ব্লকের হজরতপুর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি ক্ষতিপূরণের বা অনুদানের আবেদন জানান কৃষি দপ্তরের আধিকারিকের নিকট।
জানা গিয়েছে, শনিবার রাতের ঝড় এবং শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন তপন ব্লকের বিভিন্ন এলাকার পাশাপাশি হজরতপুর অঞ্চলের গম এবং সরিষা চাষিরা।
সেই সমস্ত কৃষকদের ক্ষতিপূরণের জন্য আবেদন জানান সংগঠনের নেতৃত্বরা। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কিষাণ ক্ষেতমজদুর সংগঠনের ব্লক সভাপতি ইজাজুল হক, হজরতপুর অঞ্চল সভাপতি বুধরা ওঁরাও, সহ সভাপতি হাবিব সরকার সহ অন্যান্যরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *