ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বাইক র‍্যালি, বিতর্কে গঙ্গারামপুরের দলবদলু বিজেপি বিধায়ক

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

৫ মার্চ দক্ষিণ দিনাজপুর : ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে জাতীয় সড়কসহ একাধিক রাস্তায় বাইক র‍্যালিতে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়লেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের দলবদলু বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। যদিও বিষয়টি নিয়ে বিজেপির তরফে আড়াল করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ, তবে ঘটনাকে কেন্দ্র করে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধী তৃণমূল কংগ্রেস।
বৃহস্পতিবার বিকেলে গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে ৫১২ নম্বর জাতীয় সড়ক হয়ে নয়াবাজার পর্যন্ত বিজেপির যুব সংগঠনের উদ্যোগে একটি বাইক র‍্যালির আয়োজন করা হয়। সেই র‍্যালিতে গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়কে হেলমেট ছাড়াই বাইকে সওয়ারি হতে দেখা যায় বলে অভিযোগ।
প্রশ্ন উঠেছে, যুব সংগঠনের কর্মসূচিতে ট্রাফিক আইন অমান্য করে হেলমেট ছাড়া বাইক র‍্যালিতে অংশ নিয়ে যুবসমাজকে কী বার্তা দিতে চাইছেন স্থানীয় বিধায়ক? যদিও এবিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে কোনও মন্তব্য করতে চাননি সত্যেন্দ্রনাথ রায়।
এদিকে বিজেপির পক্ষ থেকে বিষয়টিকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। এবিষয়ে বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন,“বাইক র‍্যালিতে নিরাপত্তার জন্য অবশ্যই হেলমেট থাকা উচিত।এটা যুব সমাজের একটি প্রোগ্রাম ছিল। তবে গোটা রাজ্যজুড়েই নিরাপত্তাহীনতা রয়েছে। রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই, যুব সমাজের চাকরি নেই। সবদিক থেকেই পশ্চিমবঙ্গে নিরাপত্তাহীনতা। তাহলে কি শুধুমাত্র মোটরসাইকেল আরোহীর জন্যই আইন হবে, নাকি সবকিছুর জন্যই আইন হবে?”
অন্যদিকে এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপি ও সংশ্লিষ্ট বিধায়ককে কড়া ভাষায় আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন,“বিজেপি নেতাদের এমন আচরণ থেকেই বোঝা যায় দেশের নিরাপত্তা কতটা প্রশ্নের মুখে।ওনাদের সামান্য ভদ্রতাবোধও নেই। সত্যেন্দ্রনাথ রায় অনেক বয়স্ক মানুষ,তাঁর তো অন্তত হেলমেট পরা উচিত ছিল। ওঁরা কোনও নিয়মের তোয়াক্কা করেন না।বিজেপি করাই যেন তাদের একমাত্র পরিচয়। বাকি কোনও সরকারি নিয়ম-নীতি ওঁরা মানেন না। পুলিশ আটকালেই আবার বলতেন রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে।”
পাল্টা বিজেপির জেলা সভাপতির দাবি যে পশ্চিমবঙ্গে সর্বত্র নিরাপত্তার অভাব রয়েছে, সেবিষয়ে সুভাষ ভাওয়াল বলেন,
“যদি ওনাদের মতে রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু না থাকে, তাহলে আগে স্বীকার করুন যে আপনারাই নিয়ম মানেন না। পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা রয়েছে বলেই কলকাতা দেশের অন্যান্য বড় শহরের তুলনায় অনেক নিরাপদ। যারা আমাদের দিকে আঙুল তুলছেন, তাদেরই আগে আইন মানা উচিত। এটা নিছক একটা গিমিক।ভুল করে ফেলার পর এখন সেই ভুল ঢাকতে এধরনের কথা বলা হচ্ছে।” গঙ্গারামপুরের ট্রফিক ওসি প্রশান্ত দাস বলেন,”বিষয়টি খোঁজ নেওয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *