ঢালাই রাস্তার দাবিতে তপনের চামটাকুড়িতে পথ অবরোধ এলাকাবাসীর

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ শুরু হয় এই পথ অবরোধ। অবশেষে তপন ব্লকের যুগ্ম বিডিওর আশ্বাসে দুপুর দেড়টা নাগাদ অবরোধ উঠে যায়।
জানা যায় তপনের মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের পাতকোলা সংসদের মালপাড়া ও ধুন্দিপাড়ার বাসিন্দারা দীর্ঘদিন ধরে রাস্তার সমস্যায় ভুগছেন। বেহাল রাস্তা দিয়ে যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হয় ওই গ্রামবাসীদের। এর আগেও বহুবার রাস্তার আবেদন জানিয়েও কোন লাভ হয়নি তাদের বলে অভিযোগ। তাই ঢালাই রাস্তার দাবিতে এদিন চামটাকুড়ি মোড়ে তপন-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার পুলিশ এবং তপন ব্লকের যুগ্ম বিডিও জয়ন্ত পাঠক। অবশেষে যুগ্ম বিডিও-র আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারী গ্রামবাসীরা। স্বাভাবিকভাবে পরিস্থিতি , স্বাভাবিক হয় যান চলাচল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *