তপনের করদহ কাটাবাড়ি এলাকায় বাড়ি থেকে এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। পারিবারিক অশান্তির কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক অনুমান। তদন্তে পুলিশ।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ বিদেশ বিনোদন রাজ্য

শুক্রবার দুপুর নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের করদহ কাটাবাড়ি এলাকায়। জানা গিয়েছে, মৃত ওই যুবতীর নাম ববিতা মণ্ডল (২০), বাবার নাম রবি মণ্ডল, বাড়ি করদহ কাটাবাড়ি এলাকায় । স্থানীয় সূত্রে জানা যায় এদিন বাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই যুবতীকে দেখতে পান পরিবারের লোকজন। খবর দেওয়া হয় তপন থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে তপন থানার পুলিশ। পারিবারিক অশান্তির কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ওই যুবতী বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের। যদিও ঠিক কি ঘটেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *