গঙ্গারামপুর ,১৪ নভেম্বর দক্ষিণ দিনাজপুর: মনোঞ্জ অনুষ্ঠানের মধ্যদিয়ে দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের আজমত গ্রাম পঞ্চায়েতের নির্শানী এলাকায় কালীমাতার নবনির্মিত মন্দিরের দ্বরোঘাটন হল। ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে মন্দিরের উদ্বোধন করেন পৌরসভার চেয়ারম্যান। সেখানে চেয়ারম্যান ছাড়া ব্লকের বিডিও সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীন কালীপুজো গুলির মধ্যে অন্যতম তপনের নির্শানী সড়ক কালী। প্রতিবছর রাসপূর্নিমায় ঘটা করে বার্ষিক পুজো হয়ে থাকে। সেই সঙ্গে বসে মেলা। প্রাচীন পুজো হলেও পুরোনো একটি ছোট মন্দিরে পুজো হত। বৃষ্টি হলে ছাঁদ দিয়ে জল গড়াতে। পুজো কমিটির তরফে নতুন মন্দির তৈরির উদ্যেগ নেওয়া হয়েছিল বহুদিন আগে। এরপর ধীরে ধীরে ভক্তদের দানে গড়ে তোলা হয় সুসজ্জিত একটি বিশাল আকারের মন্দির। রাত পোহালে মায়ের পুজো। তার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে নব নির্মিত মন্দিরের দ্বরোঘাটন করা হল। এদিন ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে মন্দিরের দ্বরোঘাটন করেন গঙ্গারামপুর পুরসভার পুরপ্রধান প্রশান্ত মিত্র।এছাড়াও উপস্থিত ছিলেন তপন ব্লকের বিডিও তীর্থঙ্কর ঘোষ,তপন থানার আইসি জনমারি ভিয়ান্নে লেপচা,জেলা পরিষদের সদস্য সুভাষ ভাওয়াল,লিপিকা রায়,আমজাদ মন্ডল,আজমাতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রামপ্রসাদ রায়,সমাজসেবী সমীর রাহা,পুজো কমিটির সম্পাদক অনুপ মন্ডল,উত্তম ঘোষ, মন্দিরের পুরোহিত বৈদ্যনাথ মুখার্জী সহ আরো অনেকেই।
গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন,আমার ঞ্জান হবার পর থেকে নির্শানী পুজো দেখছি।সেটি প্রাচীন একটি পুজো। এতদিন মা সুরক্ষিত মন্দিরে ছিলেন না। নব নির্মিত মন্দিরের মাধ্যমে মা সুরক্ষিত হল। তপন ব্লকের বিডিও তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, এমন একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। সবাইকে মা ভালো রাখুক সেই কামনা করি।
আজমাতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রামপ্রসাদ রায় বলেন,আমাদের নির্শানী সড়ক কালী মন্দির জেলার অন্যতম প্রাচীন মন্দির। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ভক্তরা পুজো দিতে আসেন। কিন্তু শক্তপোক্ত মন্দির ছিল না। ভক্তদের দানে নব নির্মিত মন্দির তৈরি হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধোধন করা হল। সমাজসেবী সুভাষ ভাওয়াল ও সমীর রাহারা জানিয়েছেন, মায়ের মন্দির তৈরি হয়েছে। সকালকে মা ভালো রাখুক সেই কামনাই করব। নিশানি এলাকার সড়ক কালীমাতা মন্দিরের উদ্বোধনে ভক্তদের ভিড় হয়েছিল ব্যাপক ।

