তপন ও উত্তর চক্রের প্রাথমিক,নিম্ন বুনিয়াদী ও মাদ্রসা বিদ্যালয় গুলির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ প্রথম পাতা বিনোদন রবিবার রাজ্য

তপন,৬ ফেব্রুয়ারী : তপন ও উত্তর চক্রের প্রাথমিক,নিম্ন বুনিয়াদী ও মাদ্রসা বিদ্যালয় গুলির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। সোমবার ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় হজরতপুর গ্রাম পঞ্চায়েতের চকবলিরাম মাঠে। প্রদীপ জ্বালিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন প্রাক্তন বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্য গৌতম দাস। এছাড়াও খুদে পড়ুয়াদের খেলা ধূলায় উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ডিআই নারায়ন চন্দ্র পাল,তপন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তাপস মন্ডল,হজরতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাব্বিনা বিবি,তপন অবর বিদ্যালয় পরিদর্শক নিলাদ্রী দত্ত,প্রমুখ। এদিন দুটি চক্রের প্রায় শতাধিক পড়ুয়া ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন। ১০০ মিটার,২০০ মিটার দৌড় প্রতিযোগীতা সহ উচ্চ লম্ফন,দীর্ঘ লম্ফন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খুদেদের যেমন খুশি সাজো প্রতিযোগিতা ঘিরে উৎসাহ উদ্দিপনা ছিল চোখে পড়ার মত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *