গঙ্গারামপুর ২৬মার্চ দক্ষিণ দিনাজপুর:অসুস্থ হয়ে এক আদিবাসী যুবকের মৃত হল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার যদুপুর চেচড়া এলাকায়। পরিবারের লোকজন জানিয়েছে, মৃগী রোগে বহুদিন ধরেই অসুস্থ ছিল সে। এদিন গুরুতর অসুস্থ হলে তাকে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।সেখানেই তার মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। গঙ্গারামপুর থানা পুলিশ জানিয়েছে মৃত আদিবাসী যুবকের নাম, বাকুল হাসদা বয়স (৩৩ )বছর। তার বাড়ি তপন থানার যদুপুর চেচড়া এলাকায়। নিচের পরিবার সূত্রে জানা গিয়েছে, বহুদিন ধরে বাকুল মৃগী রোগে ভুগছিল। রবিবার সে অসুস্থ হয়ে পড়ে।তড়িঘড়ি তাকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। মৃতের এক আত্মীয় জানিয়েছেন, মৃগী রোগে বহুদিন ধরে ভুগছিল বাড়ির ছেলে। এদিন গুরুতর অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয়ে তাকে। সেখানে তার মৃত্যু হয়। আমরা সকলেই শোকাহত ও মর্মাহত। গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এমন ঘটনায় মৃতের পরিবার সহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

