শনিবার বিকেল আনুমানিক চারটা নাগাদ একটি মিছিল করে তপন থানার সামনে এসে হাজির হয় আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতৃত্বরা। তাঁদের অভিযোগ তপনের হাযদিঘি দরগাতলার বাসিন্দা রবীন সরেনের বাড়ির জায়গা নিয়ে দু’পক্ষের বিবাদ চলছিল। আদিবাসী সেঙ্গেল অভিযানের অভিযোগ, রবীন সরেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি এনিয়ে আক্রমণের শিকার হতে হয়েছে। যা নিয়ে তপন থানা সহ জেলা পুলিশ সুপারের দারস্থ হয়েছিলেন তাঁরা। এরপরও সুরাহা না হওয়ায় ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে তাই এদিনের এই থানা ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি সংগঠনের। যেখানে উপস্থিত ছিলেন আদিবাসী সেঙ্গেল অভিযানের মালদা জোনালের JDP মোহন হাঁসদা, দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি পরিমল মার্ডি, জেলা পরগণা বিক্রম মুর্মু সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা।

