তপন ব্লক (গঙ্গারামপুর বিধানসভার ) তৃণমূল কংগ্রেস সভাপতি ছিলেন অনাদি লাহিড়ি ওরফে রানা। কিন্তু একটি ঘটনার পর থেকে অনাদি বাবুর সঙ্গে দলের দুরত্ব বাড়ে। তাঁর জায়গায় নতুন ব্লক সভাপতি নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিল। বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ও হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বদলের তালিকা প্রকাশ পায়। সেখানে দেখা যায় তপনের অনাদি লাহিড়ির পরিবর্তে নতুন সভাপতি করা হয়েছে আজমাতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর রাহাকে। এদিন সকাল হতে নতুন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সমীর রাহার বাড়িতে হাজির হয় আজমতপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাজু বর্মন সহ অন্যান্য তৃণমূল ও যুব কর্মীরা। বাড়িতে সমীর বাবুকে সংবর্ধনা ও মিষ্টি মুখ করান অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজু বর্মন। আগামী দিনে কিভাবে সংগঠনকে মজবুত ও শক্তিশালী করবেন সেবিয়ে যুব নেতাদের সঙ্গে আলোচনা করেন সমীর বাবু।

