কোচবিহার:- —————তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মালতি রাভা রায় ও আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা নিখোঁজ পোস্টার লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের । ঘটনাটি তুফানগঞ্জ বিধানসভার ছিট বড় লাউকুঠী এলাকার । তুফানগঞ্জ বিধানসভার এই এলাকাটি একটি দ্বীপের মত চার পাশে নদী ঘেরা মাঝখানে রয়েছে গ্রাম টি । নৌকা দিয়ে যাতায়াত করে গ্রামবাসীরা। গঙ্গাধর নদী বয়ে গিয়েছে পাশ দিয়ে । নদী ভাঙ্গনের ফলে প্রতি বছরই নদী গর্ভে তলিয়ে যাচ্ছে বহু জমি ইতিমধ্যে বহু বাড়ি নদী গর্ভে চলে গিয়েছে । দ্রুত নদী বাঁধ না দেওয়া হলে সম্পূর্ণটাই নদী গর্ভে চলে যাবে । এমত অবস্থায় ইতিমধ্যে বহু গ্রামবাসীর বাড়িঘর ছাড়া হয়েছে । তারা আগামী দিনে কোথায় থাকবে তা নিয়ে চিন্তায় ভুগছে । তাদের অভিযোগ এলাকার বিধায়ক ও সাংসদদের ভোট দিয়ে জেতানোর পর আজও তারা একবার এলাকায় এসে গ্রামবাসীদের খোঁজ নেয়নি । তাই তারা নিখোঁজ পোস্টার লাগিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন।

