তৃণমুলের ডাকা সালিশি সভায় ধারালো অস্ত্রে কোপ মৃত এক আহত পাঁচজন

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

তৃণমুলের ডাকা সালিশি সভায় ধারালো অস্ত্রে কোপ। মৃত এক আহত পাঁচজন।সালিশি সভায় সংর্ঘস। আহতরা মালদা মেডিক্যাল ও স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীধ।ঘ্যনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার রাজনগর গ্রামের ঘটনা। মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর নাম এক্রামুল শেখ(৪৫)।আহত তিনজন।অভিযুক্তর নাম তৃণমুলের বুথ সভাপতি সামসুল শেখ সহ বেশ কয়েকজন।পুলিশকে অভিযোগ জানাতে গেলে জমি সংক্রান্ত বিবাদের মীমাংসা নিয়ে সালিশি ডাকে রাজনগর গ্রামপঞ্চায়েতের তৃণমুল সদস্যর স্বামী মুক্তার শেখ ও মনিরুল শেখ। সেই সালিশি সভায় কান ধরে উঠ বস করার নিদান দেওয়া হয় অভিযুক্ত সামিউলকে। এই নিদান মানতে না পেরে একে ওপরের ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়ে এলোপাথারী চালাতে থাকে। ঘটনাস্থলে ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয় এক্রামুল শেখের। আহত হয় বেশ কয়েকজনের। আহতরা মালদা মেডিক্যাল সহ স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
আহত পরিবারের সদস্য সারিউল শেখ বলেন, ফসলি জমির মধ্য দিয়ে ট্রাক্টর দেওয়া নিয়ে বিবাদ শুরু হয় একরামুল শেখের সাথে শামসুল শেখের। ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীর উপস্থিতিতে সালিশি সভার রাখা হয়। সেই সভাতেই একরামুলের ওপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।ঘটনাস্থলে মৃত্যু হয় তার। আহত হয় বেশ কয়েকজন। আমরা অভিযুক্ত শাস্তি চাই।
জেলা বিজেপি সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, তৃণমূল কংগ্রেস সরকারের আসার পর থেকে পুলিশ প্রশাসন বলে কিছু নেই। পুলিশ এখন তৃণমূল কংগ্রেসের কার্যালয় রক্ষা করতে ব্যস্ত। পুলিশের কাছে না গিয়ে তৃণমূলের কার্যালয়ে সালিশি সভা করে সমস্যার সমাধান করা হয়। এই সালিশি খাবার তৃণমূল আয়োজন করেছিল সেখানে কুপিয়ে খুন করা হয়। অ্যাপের পর অ্যাপ এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। আমরা ধিক্কার জানাই।
জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলেন, একটি পারিবারিক ঝামেলা। কোন মিত্যিক কাম্য নয়। পুলিশ প্রশাসন রয়েছে নিশ্চয়ই ব্যবস্থা নেবে। এখন কোন জায়গায় কোন কিছু নিয়ে ঝামেলা হলে তৃণমূলের নাম জড়িয়ে দেওয়া হচ্ছে। বিজেপির এইসব করা ছাড়া আর কোন কাজ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *