তৃণমূলের ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

তৃণমূলের ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি। বিজেপি ও কংগ্রেস জোটের দখলে থাকা আলাল পঞ্চায়েতের ঘটনা। অশ্রাব্য ভাষায় গালিগালাজ , কাঠগড়ায় তৃণমূল। পাল্টা বিজেপি কংগ্রেসের জোটের বিরুদ্ধে পঞ্চায়েতে আগ্নেয়াস্ত্র মজুদ রাখার অভিযোগ তৃণমূলের।
বৃহস্পতিবার মালদহের গাজোল ব্লকের আলাল গ্রাম পঞ্চায়েতে এই ঘটনা কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বর্তমানে এই পঞ্চায়েতে ক্ষমতায় রয়েছে বিজেপি ও কংগ্রেসের বিরোধীদের মহাজোট। প্রধান রয়েছে বিজেপির উমা মন্ডল। উপপ্রধান রয়েছে কংগ্রেসের শফিকুল ইসলাম। তৃণমূল এখানে বিরোধী আসনে। টেন্ডারে দুর্নীতি বেনিয়ম সহ নয় দফা দাবিতে এদিন তৃণমূলের এই পঞ্চায়েতে একটি ডেপুটেশন কর্মসূচি ছিল। সেখানে কর্মী সমর্থকদের নিয়ে বিরোধী দলনেতা ফারুক হোসেন জোর করে পঞ্চায়েতের মূল ফটকে ধাক্কা দিয়ে পঞ্চায়েত চত্বরে ঢুকে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *