তৃণমূল কংগ্রেস বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের সংঘর্ষে উত্তপ্ত মালদার ইংরেজ বাজারের ফুলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের নগরিয়া গ্রামে দখল দেওয়া শুরু করল কেন্দ্রীয় বাহিনী।
মালদার ইংরেজ বাজারের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতে মোট 12 টি আসন রয়েছে।
এলাকার দাপটে তৃণমূল নেতা জাহিদুল শেখের বস্টির লোকেরা সমস্ত আসনে টিকিট পেয়েছে।
অপরদিকে লাকি আলীর গোষ্ঠীর কেউ টিকিট পায়নি।
তারা কেউ নির্দলে কেউ বা আবার কংগ্রেসের চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দুই নেতার এলাকা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ প্রায় আটটি বাড়িতে ভাঙচুর করা হয় দুটি বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। বুধবার রাত্তির থেকেই উত্তপ্ত হতে থাকে এলাকা। বৃহস্পতিবার সকাল থেকেই এলাকায় বসে পুলিশ পিকেট বেলা করালে এলাকায় টহল কেন্দ্রীয় বাহিনী।
বিরোধীরা গোটা ঘটনার জন্য শাসকদলের গোষ্ঠী কোন্দলকেই দায়ী করেছেন। বিরোধীদের চক্রান্তেই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে যারা টিকিট পায়নি তারা দাবি তৃণমূল কংগ্রেসের জেলার সহ-সভাপতি দুলাল সরকারের।

