মালদাঃ– —-তৃনমূল করতে হলে এক চটিতে বসতে হবে’বুথ কমিটির মিটিং থেকে দলের কর্মীদের উদ্দেশ্যে হুংকার দিয়ে বললেন অঞ্চল সভাপতি সুধীর দাস।মাস দুয়েক পরেই রয়েছে ত্রি স্তর পঞ্চায়েত নির্বাচন।রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল।বুথে বুথে চলছে ভোট প্রস্তুতি।বিজেপি,কংগ্রেস ও সিপিআইএম কে পঞ্চায়েত নির্বাচনে উৎখাত করার শপথ নিয়ে বুধবার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের হুসেনপুর বুথে গঠন করা হল তৃনমূলের বুথ কমিটি।এদিন ওয়ারী-হুসেনপুর প্রাথমিক বিদ্যালয়ে বুথ কমিটির মিটিং এ উপস্থিত ছিলেন কুশিদা ‘বি’ অঞ্চল সভাপতি সুধীর দাস,সহ সভাপতি দিলসাদ রাজা,অঞ্চল চেয়ারম্যান ফিরোজ আলম,ব্লক কমিটির সদস্য অলোক পদ্দার ও পঞ্চায়েত সদস্যা আরোধনা সরকার সহ হুসেনপুর বুথের প্রায় পাঁচ শতাধিক মানুষ।সকলের সর্বসম্মতিতে গঠন করা হয় বুথ কমিটি ও প্রার্থীদের নাম নির্বাচিত করা হয়।

