বংশীহারী : পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই স্বামীর নাম প্রভাত চন্দ্র মাহাতো বয়েস ২৯ বছর, বাড়ি বহরাইল দৌলতপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকের প্রায় দশ বছর আগে বিয়ে হয় মামুনি মাহাতোর সঙ্গে। বিয়ের পর দুইটি ছোট মেয়ে সন্তানও রয়েছে। প্রায় ৮ দিন আগে কোনো এক পর পুরুষের সঙ্গে পালিয়ে যায় মৃত ব্যাক্তির স্ত্রী মামুনি মাহাতো। স্ত্রী মামুনি মাহাতো অন্য পর পুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনার খবর সামনে আসতেই সোমবার রাতে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে প্রভার মাহাতো (সেন্টি) বলে অভিযোগ পরিবারের। ঘটোনার খবর পেয়ে ছুটে আসে বংশীহারী থানার পুলিশ। পুলিশ সেই ব্যাক্তিকে উদ্ধার করে নিয়ে আসে রশিদপুর গ্রামীণ হাসপাতালে। হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার জন্য তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। পুরো ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ এলাকাজুড়ে।
এই বিষয়ে মৃত ব্যাক্তির ভাই শিবনাথ মাহাতো ও স্থানীয় বাসিন্দা বিক্রম মাহাতো জানিয়েছেন আমরা খবর পেয়ে ছুটে গিয়ে দেখি প্রভাত মাহাতো (সেন্টু) গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। তার বউ কিছু দিন আগে অন্য পর পুরুষের সঙ্গে পালিয়ে যায়। হয়তো সেই কারণেই সেন্টু গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। আমরা তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই।

