বংশীহারী পরিবার সূত্রে জানা যায় মৃত যুবকের নাম ধনঞ্জয় রায় (১৮)। দুদিন পরেই বিয়ে ছিল ধনঞ্জয়ের রায়ের বংশীহারী থানা এলাকার বাসিন্দা অভা রায়ের সাথে। বিয়ের সমস্ত কেনাকাটা থেকে শুরু করে সমস্ত রকম আয়োজন প্রায় শেষের পথেই ছিল ধনঞ্জয়ের বাড়িতে। হঠাৎ কাল রাত্রিবেলা পাত্রী আভা রায়ের সাথে ফোনে গভীর রাত পর্যন্ত তর্কবিতর্ক হয় ধনঞ্জয় রায়ের সাথে। এরপরেই ধনঞ্জয় নিজের ঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় বলে তার পরিবারের লোকেরা অভিযোগ করেছেন। এরপরে ঝুলন্ত দেহ দেখে পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েন। খবর দেওয়া হয় বংশীহারী থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বংশীহারী থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

