দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে বিশেষ পরিস্কার পরিচ্ছন্ন অভিযান করা হলো।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর ১৬ অক্টোবর দক্ষিণ দিনাজপুর —————-—–দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে বিশেষ পরিস্কার পরিচ্ছন্ন অভিযান করা হলো। পৌরসভা থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের চৌপথি,বাসস্ট্যান্ড পরিক্রমা করে বিভিন্ন ওয়ার্ড গুলির পাশাপাশি গঙ্গারামপুর হাসপাতালে যাওয়া হয়।এদিনের এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের এসডিও পি প্রমথ ডি,এম, ডিসি মনোতোষ মন্ডল ও গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস সহ গঙ্গারামপুর পৌরসভা সাপাইকর্মীরা।

গঙ্গারামপুরের মহকুমা শাসক পি প্রমথ জানান,সরকার চাইছে সকলকে সুস্থ জীবন যাপন করতে পারে তার জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
এবিষয়ে গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস জানিয়েছেনশহরকে জাঙ্গল মুক্ত করতে এমন উদ্যেগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *