দক্ষিণ দিনাজপুর – জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ‍্যোগে গঙ্গারামপুর ব্লকের উদয় জিপির পঞ্চগ্রাম, অশোক গ্রাম জিপির দোমুঠা ফরিদপুর ও চালুন জিপি অফিসে শিবির করে প্রচার করেন।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

দক্ষিণ দিনাজপুর – জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর মাননীয়া সেক্রেটারি ম‍্যাডাম সঙ্গীতা চ‍্যাটার্জী মহাশয়ার নির্দেশে শিবির ও র‍্যালি করে প্রচার করেন পি এল ভি গোলাম রাব্বানী
শিবিরে উপস্থিত ছিলেন – আই সি ডি এস সুপার ভাইজার নন্দারানি সরকার মন্ডল মহাশয়া এবং গঙ্গারামপুর থানার সিভিক ভলেন্টিয়ার সুপ্রিয় চ‍্যাটার্জী মহাশয়,
বাচ্চা ধরা সম্পর্কে যে গুজব চলছে, সে বিষয়ে অবগত করা হয় ।গুজবে কান না দেওয়ার পরামর্শ এবং সন্দেহভাজন কোনো ব‍্যাক্তিকে দেখতে পেলে বা মনে হলে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হতে পরামর্শ দেওয়া হয়।
আইন নিজের হাতে তুলে নিতে নিষেধ করা হয়।

জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে কি কি সুবিধা পাওয়া যাবে এবং কারা কারা বিনামুল্যে উকিল বাবু পাবেন সে বিষয়ে প্রচার করেন ।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ সকলের জন্য পরিষেবা ।
বিনামুল্যে আইনি পরামর্শ, মামলার পূর্বে আপোষ নিষ্পত্তি , লোক আদালতে আপোষের মাধ্যমে দ্রুত মামলার নিষ্পত্তি ,
অঞ্চল , থানা, ব্লকে নিযুক্ত পি এল ভি দ্বারা আইনি সহায়তা প্রদান।
কারা কারা বিনামুল্যে উকিল বাবু পাবেন –
মহিলা , শিশু, তফসিলি জাতি , তফসিলি উপজাতি, কারাগারে বন্দী বা পুলিশ হেফাজতে আছেন এমন ব‍্যাক্তি রা ।

শিশুদের সু সাস্থ্য , শিশুদের পুষ্টি , পরিস্কার পরিচ্ছন্নতা , বাল‍্য বিবাহ, কুসংস্কার , শিশুশ্রম, যৌন নির্যাতন,মানব পাচার, ভিক্টিম কমপেনসেশন, পকসো এক্ট, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা আলোচনা করা হলো।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর লিফলেট বিতরণ করেন ।

শিবির করে প্রচার করেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পি এল ভি গোলাম রাববানী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *