দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে বংশীহারী ব্লকে কংগ্রেসের সাংগঠনিক পর্যালোচনা বৈঠক করা হলো বংশীহারী ব্লকের পাঞ্জারি পাড়া এলাকায়।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের জয়ী দুই প্রার্থীকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দেওয়া হলো। বংশীহারী ব্লকে এবারে ২১ নম্বর জেলা পরিষদের প্রার্থীর পাশাপাশি পঞ্চায়েত সমিতির 3টি ও গ্রাম পঞ্চায়েতের দশটি গ্রাম পঞ্চায়েতের প্রার্থী দিয়েছিলেন। এর মধ্যে দুইটি গ্রাম পঞ্চায়েত বুথের প্রার্থী রেবেকা সুলতানা ও বেলি দেবী রাম জয়ী হয়েছেন। কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের জয়ী দুই প্রার্থীকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দিলেন কংগ্রেস নেতৃত্বরা।

পাশাপাশি এদিন পাঞ্জারি পাড়া এলাকায় কংগ্রেসের নিজস্ব দলীয় কার্যালয়, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করা হলো। এদিন সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক কেডি ভৌমিক, কংগ্রেস নেতা সরফরাজ আলী এছাড়াও বহু কংগ্রেস নেতা কর্মীরা। মূলত এ দিন বিগত পঞ্চায়েত ভোটে যে ফল বেরিয়েছে তা আশঙ্কাজনক বলে মনে করছেন কংগ্রেস নেতাকর্মীরা। আর ঠিক সেই জন্যই সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে কিভাবে দলীয় কর্মসূচি নেওয়া হবে সেই দিকেই লক্ষ্য রেখে আজকের এই পর্যালোচনা বৈঠক বলে জানিয়েছেন কংগ্রেস নেতাকর্মীরা।

এ বিষয়ে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কেডি ভৌমিক জানিয়েছেন, আজকে আমরা জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে বংশীহারী ব্লকে কংগ্রেসের যে ভোটের ফলাফল এসেছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। তাই আমাদের সংগঠনের কোথায় কি খামতি রয়েছে সেই দিকগুলি খতিয়ে দেখতেই আজকের এই পর্যালোচনা বৈঠক করা হলো। আগামী দিনের সংগঠনকে আরো মজবুত করতে আমরা সকলে একসঙ্গে কাজ করব।

এ বিষয়ে কংগ্রেস নেতা সরফরাজ আলী জানিয়েছেন, বিগত পঞ্চায়েত ভোটের ফলাফল নিয়ে আজকের এই পর্যালোচনা বৈঠক। এখানে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কেডি ভৌমিক আমাদের সকলকে সঙ্গে নিয়ে বৈঠক করলেন আগামী দিনে আমরা সকলে একসঙ্গে কাজ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *