উল্লেখ্য ত্রিস্তর পঞ্চায়েত ভোটে ডান থেকে বাম সমস্ত দলের প্রার্থীরা ভোট প্রচারে ব্যস্ত। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। সেই মতোই বুধবার বিকেলে বংশীহারী ব্লকের দৌলতপুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন জেলা পরিষদের ২১ নং আসনের কংগ্রেস প্রার্থী সরফরাজ আলী। গ্রামের সমস্ত বাড়ি বাড়ি ঘুরে ছোট থেকে বড় সকলেই দুহাতভরে আশীর্বাদ করলেন সরফরাজ আলীকে। জেতার ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী কংগ্রেস প্রার্থী সরফরাজ আলী। ঐদিন ভোট প্রচারের মাঝে তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু ও ২১ নং জেলা পরিষদের বিজেপি প্রার্থী ক্ষিতীশ মাহাতোর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন কংগ্রেস প্রার্থী সরফরাজ আলী। ঘরের ছেলে সরফরাজ আলীকে কংগ্রেসের পার্থী করায় খুশী হয়েছেন মাহাবাড়ি ও গাংগুরিয়া অঞ্চলের গ্রামবাসীরা। ঘরের ছেলে সরফরাজ আলীকে বিপুল ভোটে বিজয়ী করতে মরীয়া গ্রামবাসীরা।
এ বিষয়ে কংগ্রেস প্রার্থী সরফরাজ আলী জানিয়েছেন, আজকে আমরা বংশীহারী ব্লকের দৌলতপুর এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ভোট প্রচার করলাম। সকলে আমাকে দুহাত ভরে আশীর্বাদ করছে। জেলা পরিষদের ২১ নং আসনে আমি বিপুল ভোটে জয়লাভ করব।
এ বিষয়ে এক এলাকাবাসী জানিয়েছেন, তৃণমূলের অপশাসনের হাত থেকে বাঁচতে আমরা সকলে জেলা পরিষদের ২১ নং আসনের কংগ্রেস প্রার্থী সরফরাজ আলীকে বিপুল ভোটে জয়লাভ করাবো। আমরা প্রচন্ড খুশি যে আমাদের এলাকার ছেলে এবারে কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছে। আমরা তাকে আশীর্বাদ করছি যেন সে বিপুল ভোটে জয়লাভ করে।

