দিল্লিতে বিজেপির সাংসদ দ্বারা কুস্তিগীরদের যৌন হেনস্তার প্রতিবাদে ও অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এবং দেশের কুস্তিগীরদের আন্দোলনের সমর্থনে এবারে পথে নামল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা:——–দিল্লিতে বিজেপির সাংসদ দ্বারা কুস্তিগীরদের যৌন হেনস্তার প্রতিবাদে ও অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এবং দেশের কুস্তিগীরদের আন্দোলনের সমর্থনে এবারে পথে নামল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি ভুবনেশ্বরে যে রেল দুর্ঘটনা কেন্দ্রকে দায়ী করে মৃতদের পরিবারকে কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবিতে সোমবার সন্ধ্যায় এই মর্মে মালদা শহরের রথবাড়ি থেকে মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হাতে মোমবাতি জ্বালিয়ে এক প্রতিবাদ মৌন মিছিলের আয়োজন করা হয়েছিল মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে। গোটা মালদা শহর পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিল গিয়ে শেষ হয় ফোয়ারা মোরে। এরপর সেখানে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সভা। উপস্থিত ছিলেন জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী সহ জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সভাপতি জানান, কুস্তিগীর মহিলাদের যেভাবে নির্যাতন করা হয়েছে বিজেপির সাংসদ দ্বারা তার অবিলম্বে গ্রেপ্তার চাই এবং ভুবনেশ্বরে কেন্দ্রের অপদার্থতার কারণে যেভাবে সারা দেশের সঙ্গে এ রাজ্য মারা গেছে প্রত্যেকটা পরিবারে ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দাবি করেন নচেৎ আগামী দিনে কেন্দ্র সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *