আলিপুরদুয়ার : দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে ফালাকাটা পুরসভা এলাকার বাসিন্দাদের। পাকা ছাদের বাড়ির স্বপ্ন বাস্তবায়নে অবশেষে ফালাকাটা পুরসভা হাউস ফর অল প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে। সম্প্রতি সুদা কর্তৃপক্ষের তরফে চিঠি দিয়ে এই সিদ্ধান্ত জানানো হয়।
শুক্রবার দুপুরে পুরসভা ভবনে সাংবাদিক বৈঠকে সংবাদটি জানান পুরসভার চেয়ারম্যান অভিজিৎ রায়। তিনি বলেন, “খুব শীঘ্রই অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া ও নির্দেশিকা পুরসভার পক্ষ থেকে কয়েক দিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে।”
এই প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ায় বহু পরিবার পাবে সুরক্ষিত পাকা বাড়ির সুযোগ এমনটাই আশা বাসিন্দাদের।

