দীর্ঘদিনের স্বপ্ন পূরণ মালদার পরিযায়ী শ্রমিকদের।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

উদ্বোধন হলো কার্পেট তৈরির কারখানা। রাজ্য সরকার ও জেলা শিল্প কেন্দ্রের উদ্যোগে নব নির্মিত কারখানার উদ্বোধন হলো মালদার ইংরেজ বাজার ব্লকের সাতটারি গ্রামে। ফিতে কেটে তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা জেলার ভূমি অতিরিক্ত জেলা শাসক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মন্ডল সহ অন্যান্য আধিকারিকরা। প্রায় তিন শতাধিক মানুষ কাজ পাবেন এই কার্পেট তৈরির কারখানায়। মালদায় এই প্রথম রাজ্য সরকারের উদ্যোগে কার্পেট তৈরির কারখানা তথা কমন প্রোডাকশন সেন্টার ফর কার্পেট ওয়েভিং কারখানার উদ্বোধন হওয়ায় খুশি জেলার কার্পেট শিল্পীরা। মালদা জেলার ইংরেজ বাজার ব্লক ও মানিকচক ব্লকের কয়েক হাজার শ্রমিক এই কার্পেট শিল্পের সঙ্গে যুক্ত। দেশে এই কার্পেটের চাহিদা না থাকলেও বিদেশে এই কার্পেটের চাহিদা ব্যাপক। মূলত শীত প্রধান দেশে এই কার্পেটের চাহিদা বিপুলভাবে লক্ষ্য করা যায়।
আপাতত প্রাথমিকভাবে কার্পেট শিল্পীদের ট্রেনিং এর জন্য ১২ টি কার্পেট লুম বসানো হয়েছে। আগামী দিনে আরো প্রায় ৬০ টি লুম বসানো হবে এই কারখানায় বলে জানিয়েছেন জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *