দুই নির্যাতিতা মহিলার সাথে দেখা করতে মঙ্গলবার মালদায় এলেন জাতীয় মহিলা কমিশনের তিনজনের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন

মালদা :—————– বন্দে ভারত ট্রেনে করে আজ সকাল সাড়ে দশটা নাগাদ মালদায় এসে পৌঁছান জাতীয় মহিলা কমিশনের তিনজনের প্রতিনিধি দল। এরপর তারা সোজা চলে আসেন মালদা সার্কিট হাউসে। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর মানিকচকের উদ্দেশ্যে রওনা হন তারা। মালদার মানিকচকের দুই নির্যাতিতার সাথে দেখা করবেন তারা। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা জানান, এই বিষয়ে এখনই তিনি কিছু বলবেন না। মালদা ২ নির্যাতিত মহিলার সাথে দেখা করতে আজ মালদায় এসেছেন তারা। যেভাবে তাদের বিবস্ত্র করে মারধর করা হয়েছে, খুব লজ্জা জনক ঘটনা। এই দুই নির্যাতিতা মহিলার সাথে দেখা করার পর পুলিশ সুপারের সাথেও দেখা করবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *