গঙ্গারামপুর 12 সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর:—– আদালত সুত্র জানা গেছে গত ২ /৩/২০২৩ তারিখে সকালে হরিরামপুর থানা এলাকায় এক সার ব্যবসায়ী শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি বাইক চালিয়ে যাচ্ছিলেন । সকাল ছয়টা ত্রিশ নাগাদ গুরখোর হয়ে হরিরামপুর যাবার পথে, নালন্দা স্কুলের সামনে উল্টো দিক থেকে আসা এক লরির ধাক্কা লাগে। ঘটনাস্থলে বাইক চালক মোস্তাফিজুর রহমান ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে হরিরামপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে পরিবারে বৃদ্ধা বাবা-মা, স্ত্রী সহ সাড়ে চার বছরের এক মেয়ে ও আড়াই বছরের এক ছেলেকে রেখে যান। পরবর্তীতে মৃতার পরিবারের তরফে গত ২৫/৭/২০২৩ তারিখে হরিরামপুর থানায় মামলা করেন। ক্ষতিপূরণের দাবিতে ড্রাইভার ও লরি চালক এর বিরুদ্ধে। গঙ্গারামপুর মহকুমা আদালতে মামলা চালু হয়। ১৪ মাসের মধ্যে শনিবার সেই মামলার রায় প্রকাশ পায়। আদালতের নির্দেশে ৫২ লক্ষ টাকার মধ্যে নাবালক দুই ছেলে মেয়েকে ৩৫ লক্ষ টাকা দেবার নির্দেশ দেওয়া হয়েছে। এই ৩৫ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করতে হবে। দুইজনের বয়স ১৮ পূর্ণ হলে সেই টাকা তারা সুদে আসলে তুলতে পারবেন। এছাড়াও বৃদ্ধ বাবাকে সাড়ে চার লক্ষ টাকা, মাকে সারে চার লক্ষ টাকা ও স্ত্রীকে ৮ লক্ষ টাকা দেবার নির্দেশ দেওয়া হয়েছে।
এবিষয়ে দুর্ঘটনায় মৃত ব্যক্তি আত্মীয় আতিউর রহমান জানিয়েছেন, আমার ভাই ১৪ মাস আগে বাড়ি ফেরার পথে হরিরামপুরের গুরখের এলাকায় ট্রাক্টর এর সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় আমরা গঙ্গারামপুর মহকুমা আদালতে মামলা করেছিলাম। প্রায় চোদ্দ মাসের মাথায় গঙ্গারামপুর মহকুমা আদালত আজকে আমার ভাইয়ের পরিবারকে বাহান্ন লক্ষ টাকার ক্ষতিপূরণ এর নির্দেশ দেয়, এই ঘটনায় ধন্যবাদ জানাই গঙ্গারামপুর মহকুমা আদালতকে ও উকিল বাবুকে। এত দ্রুত মামলার শুনানিতে আমরা সকলে ভীষণ খুশি।

