দূরপাল্লার ট্রেনের শীতাতাপ নিয়ন্ত্রিত কামরায় আগুন

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

মালদহ :————

দূরপাল্লার ট্রেনের বাতানুকূল কামরায় আগুনকে ঘিরে হইচই মালদহ টাউন স্টেশনে। এদিন রাতে নিউ তিনসুকিয়া- ব্যাঙ্গালুরু এক্সপ্রেসের বি-১ কোচে আগুনের ফুলকি দেখা যায়। অভিযোগ, এরপরেও স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে দেয়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পরে, ট্রেনটি দাঁড় করিয়ে আগুন নেভানো হয়। অসমের বাসিন্দা বেশ কয়েকজন রেলযাত্রী অভিযোগ করে বলেন, ট্রেন স্টেশন থেকে ছাড়তেই কোচে আগুনের ফুলকি দেখা যায়। আতঙ্কে সবাই চিৎকার জুড়ে দিলে ট্রেন থেমে যায়। পরে, ট্রেনের কোচ বদলে দেওয়া হয় বলে দাবি রেল কর্তৃপক্ষের। দীর্ঘক্ষণ পর ট্রেনটির কোচ বদলে পৌনে দশটা নাগাদ মালদা টাউন স্টেশন থেকে ছাড়া হয়। ঘটনার জেরে এদিন রাতে কিছুক্ষণ দেরিতে ছাড়ে গৌড় এক্সপ্রেসও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *