ধান বীজ উৎপাদনে যুক্ত এবং আগ্রহী প্রগতিশীল কৃষকদের নিয়ে কালিয়াগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হল।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

ধান বীজ উৎপাদনে যুক্ত এবং আগ্রহী প্রগতিশীল কৃষকদের নিয়ে কালিয়াগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হল। পশ্চিমবঙ্গ বীজ নিগমের উদ্দ্যোগে শনিবার দুপুরে, ধনকৈল কিষাণ মান্ডিতে ব্লক কৃষি দপ্তরের সভাগৃহে এই আলোচনা সভা হয়। রাজ্য বীজ নিগমের দুই দিনাজপুরের দায়িত্ব প্রাপ্ত ম্যানেজার গোপালচন্দ্র ঘোষের পরিচালনায় এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের সঞ্জিতকুমার দাস, মুকুল মজুমদার ও বেলাল রহমান প্রমুখ। অল্প জমিতে অধিক পরিমাণ ধান উৎপাদনের জন্য চাই উন্নতমানের উচ্চ ফলনশীল বীজ।
প্রগতিশীল কৃষকদের মাধ্যমেই রাজ্য বীজ নিগম এই উচ্চ ফলনশীল ধান বীজ উৎপাদন করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *