নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল তিন বন্ধু। তাদের মধ্যে দুইজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।কিন্তু নদীতে তলিয়ে গেল অপর এক বন্ধু

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর,৬ সেপ্টেম্বর : নিখোঁজ নাবালকের নাম গোবিন্দ দাস (১৬)। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর থানার সুকদেবপুর গঙ্গার ঘাটে পুনভর্বা নদীতে। উদ্ধার হওয়া দুই নাবালক বন্ধুর চিকিৎসা চলছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। তাঁরা হল নারায়ন দাস (১৫) ও সুমন দাস (১৬)। নিঁখোজ নাবালককে খুঁজে পুনভর্বা নদীতে স্পিডবোর্ড দিয়ে তল্লাশি শুরু হয়েছে। নাবালকের খোঁজ চলাতে নামানো হয়েছে ডবুরি।
জানা গিয়েছে গঙ্গারামপুর থানার সুকদেবপুর দাস পাড়া গ্রামের নাবালক গোবিন্দ দাস,সুমন দাস,নারায়ন দাস সহ পাঁচ বন্ধু বুধবার দুপুরে গঙ্গারঘাটে পুনভর্বা নদীতে স্নান করতে গিয়েছিল। নদীতে সাঁতার দেবার জন্য চার বন্ধু নৌকা থেকে ঝাপ দেয়। কিন্তু নদীতে জল বেশি থাকায় গোবিন্দ,সুমন ও নারায়ন হাবু ডাবু খেতে থাকে। বিষয়টি নজরে আসে গঙ্গার ঘাটে নৌকাতে বসে থাকা রাজু রায় নামে অপর এক যুবকের। এরপরেই তড়িঘড়ি রাজু নদীতে ঝাপিয়ে পড়ে নারায়নকে উদ্ধার করে। গোবিন্দকে কোনো রকমে উদ্ধার করে নদীর কিনারে এনে একটি বাঁশ ধরিয়ে সুমনকে উদ্ধার করতে যায়। সুমনকে উদ্ধার করে ফিরে এসে দেখে গোবিন্দ নদীর কিনারে নেই। এরপরে শুরু হয় খোঁজাখুঁজি। বিষয়টি গ্রাম বাসীদের মধ্যে জানাজানি শুরু হতে ব্যাপক শোরগোল পড়ে যায়। তড়িঘড়ি সুমন ও নারায়নকে উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। নদীতে নাবালক তলিয়ে যাবার খবর দেওয়া হয় পুলিশ। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যায় গঙ্গারামপুর থানার পুলিশ। নিঁখোজ নাবালককের খোঁজ শুরু করতে পুনভর্বা নদীতে নামানো হয় ডবুরিকে।সেই সাথে নদীতে স্পিডবোর্ড নামিয়ে চলছে তল্লাশি। ঘটনার পর থেকে গঙ্গার ঘাটে পুনভর্বা নদীর তীরে প্রচুর মানুষের ভিড় জমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *