নমিনেশন পর্ব শেষ হতেই ভোট প্রচারে নেমে পড়েছেন বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

হরিশ্চন্দ্রপুর,20 জুন:——–
নমিনেশন পর্ব শেষ হতেই ভোট প্রচারে নেমে পড়েছেন বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা। মঙ্গলবার পুজো ও প্রার্থনার এবং বাবা- মা ও এলাকাবাসীর আশীর্বাদ নিয়ে ভোট প্রচার ও জনসংযোগ যাত্রা শুরু করলেন হরিশ্চন্দ্রপুর‌ ৯ নং জেলা পরিষদের বিজেপির মনোনীত প্রার্থী ভাস্কর ঘোষ।জানা যায়,এদিন ভাস্কর ঘোষ সকালে মা দুর্গার সামনে পুজো দেন এবং এলাকাবাসীর আশীর্বাদ ও নেন।এরপর বুথে বুথে গিয়ে ভোট প্রচার ও জনসংযোগ যাত্রা করেন।ভোট প্রচারে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ৯ নং মন্ডল সভাপতি ও বিভিন্ন বুথের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা।
এই ৯ নং জেলা পরিষদের আসন টি বরুই ও কুশিদা অঞ্চল নিয়ে গঠিত। তাই তিনি এবার বিপুল সংখ্যক ভোটে জয়ী হবেন বলে আশাবাদী বিজেপ ির ৯ নং জেলা পরিষদের প্রার্থী ভাস্কর ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *