শনিবার বিকেল নাগাদ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের স্কুল মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে করদহ স্কুল সংলগ্ন এলাকার রাস্তা ঢালাইয়ের কাজ চলছিল এদিন। সে সময় নিম্নমানের কাজের অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ গতকাল যে রাস্তার কিছু অংশ ঢালাই করা হয়েছে তা অত্যন্ত নিম্নমানের। ২৪ ঘন্টা পরে এই রাস্তার বিভিন্ন অংশ ভেঙে পড়ছে। এর পাশাপাশি সিডিউল মেনে কাজ হচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীদের। নিম্নমানের কাজের অভিযোগ তুলে তাই রাস্তার কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা।

