নির্যাতিতা কিশোরীর পরিবারের পাশে দাঁড়ালো গোটা গ্রামবাসী

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

অভিযুক্তের ফাঁসির দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। অভিযোগ ১১ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠে তারেই পিসেমশাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার

উল্লেখ্য গত ৬ অক্টোবর পিসির বাড়ি বেড়াতে যান ওই কিশোরী। পরে দিন ওই কিশোরীকে ঘোরানোর নাম করে এক চা বাগানে নিয়ে গিয়েছে ওই কিশোরীর হাত পা বেঁধে মুখে কাপড় গুঁজে জোর করে ধর্ষণ করে তারেই পিসেমশাই বলে অভিযোগ। এরপর ঘটনার প্রায় ১০ থেকে ১২ দিন পর ধর্ষণের ঘটনা সামনে আসতেই ওই নির্যাতিতা কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে শুক্রবার ইসলামপুর মহকুমা আদালতে তোলে পুলিশ। বিষয়টি জানাজানি হতেই রবিবার সকালে গ্রামবাসীরা অভিযুক্তের ফাঁসির দাবি তুলে বিক্ষোভ দেখাতে শুর করে। গ্রামবাসীরা এই ঘটনার দুঃখ প্রকাশ করে অভিযুক্তের ফাঁসির দাবি তুলেন প্রশাসনের কাছে। সব মিলিয়ে গোটা ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *