পঞ্চম শ্রেনীর মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ধর্ষণ অভিযোগে গ্রেফতার এক যুবক

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

পঞ্চম শ্রেনীর মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ধর্ষণ অভিযোগে গ্রেফতার এক যুবক।এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ালো।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে ।নাবালিকার পরিবারের অভিযোগ প্রতিদিনের মতো আজকেও স্কুলে যাবার পথে প্রতিবেশি যুবক নাবালিকার পথে আটকে রাস্তার পাশে ঝোপে ধর্ষণ করে বলে অভিযোগ।নাবালিকার শারীরিক অবস্থা অবনতি হলেও নাবালিকা স্কুলে গেলে বিদ্যালয়ের শিক্ষকেরা নাবালিকার পরিবারবে লোকেদের খবর দেয়।পড়ে গুরুতর আহত অবস্থায় কালিয়াগঞ্জের কুনোর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ভর্তি করানো হয়।বিষয়টি জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।নাবালিকার পরিবারের লোকেরা কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই অভিযুক্ত যুবকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ ।এদিকে নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *