, বালুরঘাট, ১৬ সেপ্টেম্বর ——–— শনিবার বালুরঘাটের রবীন্দ্র ভবনে এই কর্মশালার আয়োজন করে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। মূলত গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারি সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি ও কর্মাধ্যক্ষদের নিয়ে আয়োজিত হয় এই কর্মশালা। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক বিজিন কৃষ্ণা, অতিরিক্ত জেলা শাসক, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা৷ মূলত ত্রিস্তরীয় পঞ্চায়েত পরিষেবা জনপ্রতিনিধিরা যাতে ভালো ভাবে দিতে পারেন সে লক্ষ্যেই এদিনের এই কর্মশালার আয়োজন। পাশাপাশি সরকারী বিভিন্ন প্রকল্প নিয়ে কি ভাবে সাধারণ মানুষকে চটজলদি পরিষেবা দেবেন জনপ্রতিনিধিরা এদিন সেই বিষয়ে পাঠ দেন মন্ত্রী সহ জেলা শাসক এবং অন্যান্য সরকারী আধিকারিকরা।
মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, জনগনকে সঠিকভাবে পরিষেবা দেওয়ায় জনপ্রতিনিধিদের মূল কাজ। সেই লক্ষ্যেই এদিনের কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন।

