পুরাতন মালদা ব্লকের অন্তর্গত মঙ্গলবাড়ি অঞ্চলে অনুষ্ঠিত হল দিদির সুরক্ষা কবচ কর্মসূচি।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রাজ্য শরীর ও স্বাস্থ্য

বৃহস্পতিবার সকালে এই বিশেষ কর্মসূচির সূচনা করেন ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ। এছাড়াও এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মাইতি, ব্লক সভাপতি নবেন্দু সেন, মঙ্গলবাড়ী অঞ্চলের প্রধান রূলেকা বিবি সহ অন্যান্য জন প্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রকল্প সংযোজন হলো ‘দিদির দূত’ প্রকল্প। এই প্রকল্প অনুযায়ী তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি নেতা কর্মী মানুষের দরজায় দরজায় গিয়ে মানুষের অভাব অভিযোগের কথা শুনছে। যদি কেউ পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকল্প থেকে বঞ্চিত হয়ে থাকে তার সুরাহা মিলছে দিদির দূতেদের হাত ধরে। সেই মত এদিন দিদির দূতরা মঙ্গলবাড়ি অঞ্চলের নলডুবি, জলঙ্গা সহ বিভিন্ন এলাকায় পৌঁছে গিয়ে মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্পকে সামনে রেখে তার সুযোগ সুবিধা তুলে ধরেন‌। তার পাশাপাশি এলাকার সমস্যার কথাও শুনেন দিদির দূতরা।
এই কর্মসূচির শুরুতেই প্রথমে নলডুবি রাধা গোবিন্দ মন্দিরে পুজো এবং মাজারে চাদর চড়িয়ে কর্মসূচির সূচনা করা হয়। এরপর সংশ্লিষ্ট অঞ্চলের একাধিক বিদ্যালয় পরিদর্শন, কর্মীদের সাথে আলোচনা, বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কথাবার্তা বলা সহ দিনভর একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *