পঞ্চায়েত নির্বাচনে সর্বস্তরের টিকিট বিক্রি সজন পোষণ এবং দুর্নীতি অভিযোগ তুলে এবার ইস্পা দিল তৃণমূল কংগ্রেসের মালদার মাইনোরিটি সেল। মোট ৫৬ জন জেলা কমিটির সদস্য দলের জেলা সভাপতি এবং চেয়ারম্যান সহ সমস্ত পদাধিকারী বুধবার সাংবাদিক বৈঠক করে সংগঠন থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়ে দেন।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

পঞ্চায়েত নির্বাচনে সর্বস্তরের টিকিট বিক্রি সজন পোষণ এবং দুর্নীতি অভিযোগ তুলে এবার ইস্পা দিল তৃণমূল কংগ্রেসের মালদার মাইনোরিটি সেল। মোট ৫৬ জন জেলা কমিটির সদস্য দলের জেলা সভাপতি এবং চেয়ারম্যান সহ সমস্ত পদাধিকারী বুধবার সাংবাদিক বৈঠক করে সংগঠন থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়ে দেন। নির্বাচনে তারা যে সক্রিয় ভূমিকা পালন করবেন না সেই ইঙ্গিত দিয়েছেন মালদা তৃণমূল কংগ্রেসের মাইনোরিটি সেল এর নেতারা। শুধু তাই নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নবযুয়ার যাত্রাকে স্রেফ আই ওয়াশ বলে এদিন জানিয়ে দেন মালদা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ছেলের চেয়ারম্যান ও সভাপতিরা। তাদের বক্তব্য লক্ষ্য টাকায় দলের পঞ্চায়েত নির্বাচনের টিকিট বিক্রি করেছেন জেলা সভাপতি আব্দুর রহিম বকশী থেকে শুরু করে জেলা চেয়ারম্যান সমর মুখোপাধ্যায় ও দলের বিধায়করা। রাজ্য নেতৃত্বকে সমস্ত তথ্য দেওয়ার পরেও প্রার্থী তালিকায় কোন স্তরে স্থান পাননি মাইনোরিটি সেল এর কোন সদস্য। এমনকি চাকরি চুরির সঙ্গে যারা যুক্ত তারাও দলের টিকিট পেয়েছেন বলে অভিযোগ মাইনরিটি সেলের নেতৃত্বের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *