পঞ্চায়েত ভোটের আগে জেলার দলীয় পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়ার পর প্রথমবার মালদায় এলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মহাশয়।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ বিদেশ বিনোদন রবিবার রাজ্য

মালদা:- পঞ্চায়েত ভোটের আগে জেলার দলীয় পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়ার পর প্রথমবার মালদায় এলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মহাশয়। কোলকাতা থেকে গৌড় এক্সপ্রেস ট্রেনে মঙ্গলবার সকাল ৬টা নাগাদ মালদা টাউন স্টেশনে নামেন। সেখানে তৃণমূল নেতা সৌমিত্র সরকার, মোহাম্মদ অভিষেক, পার্থ মুখোপাধ্যায়, ইংরেজবাজার তৃণমূল নেত্রী প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় রায় সহ জেলা তৃণমূল নেতৃত্বরা ফুলের তোড়া ও ফুল দিয়ে সংবর্ধনা দেন। তারপর মালদা টাউন স্টেশন থেকে বেরিয়ে পুরাতন মালদা মহানন্দা ভবনে জান। তিনি জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মালদা জেলার দায়িত্ব দিয়েছেন তিনি সঠিকভাবে পালন করবেন। সূত্রে খবর জেলা নেতৃত্বদের নিয়ে পঞ্চায়েত ভোটের আগে বৈঠক করবেন সেখানে পঞ্চায়েত ভোটে কিভাবে নেতৃত্বরা কাজ করবেন তা বিস্তারিত আলোচনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *