পঞ্চায়েত ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী কথা রাখলেন মন্ত্রী

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা:- —————-——–পঞ্চায়েত ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী কথা রাখলেন মন্ত্রী।প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা,ড্রেন, ওয়াটার ট্যাঙ্ক সহ ১৭ টি কাজের শুভ শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াচক এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দোয়েল সাহা সহ একাধিক নেতৃত্ব।কাজ গুলির মধ্যে রয়েছে ড্রেন ৬ টি, ওয়াটার ট্যাঙ্ক ৪ টা, সি সি রোড ৭ টা। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের রাজনগর মডেল, কাঠালবাড়ি, বাবুরহাট, সুলতানগঞ্জ ভবানীপুর সহ বেশ কিছু এলাকায় এই কাজের শুভশিলান্যাস করা হয়। ফিতে কেটে নারকেল ফাটিয়ে শুভ শিলান্যাস করেন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *